সর্বশেষ :
partners logo
3:27 pm BdST, Saturday, May 18, 2013
অ্যাপেক্স ট্যানারির ৩৫% নগদ লভ্যাংশ ঘোষণা
Wed, Aug 8th, 2012 12:31 pm BdST
 
ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে অ্যাপেক্স ট্যানারির পরিচালনা পর্ষদ।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বুধবার জানানো হয়, ২০১২ সালের ৩০ জুন সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

অ্যাপেক্স ট্যানারির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ সেপ্টেম্বর বেলা ১০টায় ইস্কাটনের ঢাকা লেডিস ক্লাবে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ অগাস্ট।

ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে অ্যাপেক্স ট্যানারির ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৭ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৬৬ টাকা ৪৪ পয়সা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১২২৫ ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank