সর্বশেষ :
partners logo
1:35 pm BdST, Sunday, May 19, 2013
মিজানুরকে হত্যার হুমকি
Fri, Aug 10th, 2012 5:27 pm BdST
 
ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান মোবাইল ফোনে হত্যার হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন।

শুক্রবার জাতীয় মানবাধিকার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি মোবাইল ফোন নম্বর (০১৯৬৬৫৩৩৮৯৬) থেকে গত কয়েকদিন ধরে মিজানুর রহমানকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে।

“আজও সকালে ড. মিজানুর রহমানকে একই নম্বর থেকে অজ্ঞাত ব্যক্তি হুমকি দিয়ে বলে সাতদিনের মধ্যে তাকে মেরে ফেলা হবে এবং তার জন্য একটি বুলেট প্রস্তুত রেখেছে। শত চেষ্টা করেও সে নিজেকে রক্ষা করতে পারবে না।...অজ্ঞাত ব্যক্তি হুমকি দিয়ে আরও বলে, ড. মিজানুর রহমানের বিরুদ্ধে তারা মৃত্যু পরোয়ানা জারি করেছে।”

এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে কি না জানতে চাইলে মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনাটি র‌্যাব, পুলিশ ও ডিবিকে জানিয়েছি। আমি আমার মায়ের দোয়া মাহফিলের জন্য এখন গাইবান্ধা আছি। ঢাকায় ফিরে হুমকির বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।”

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিজানুর রহমান যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ‘স্পষ্ট বক্তব্য’ দেওয়ায় তাকে এ হুমকি দেওয়া হচ্ছে।

হুমকিদাতাদের দ্রুত খুঁজে বের করে বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে মানবাধিকার কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএসটি/এসইউ/১৭১০ ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank