সর্বশেষ :
partners logo
11:28 pm BdST, Monday, May 20, 2013
বাগেরহাটের ৩৫ জেলে অপহৃত
Fri, Aug 10th, 2012 8:31 pm BdST
 
বাগেরহাট, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনসংলগ্ন বঙ্গোপসাগর থেকে শুক্রবার বাগেরহাটের ৩৫ জেলেকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়ার কাছ থেকে এই জেলেদের অপহরণ করা হয় বলে জানিয়েছেন কোস্টগার্ড।

মংলার কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডার সাঈদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার ভোর রাতে সশস্ত্র জলদস্যুরা তিনটি ট্রলারসহ ৩৫ জেলেকে অপহরণের পর মুক্তিপণ দাবি করেছে।

জেলেদের উদ্ধারে অভিযান চলছে বলে জানান এ কোস্টগার্ড কর্মকর্তা।

বাগেরহাট উপকূলীয় মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক শেখ ইদ্রিস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইলিশ বোঝাই ট্রলারসহ সাগর বাহিনীর সদস্যরা জেলেদের সুন্দরবনের গভীর অরণ্যে নিয়ে গেছে।

মোবাইল ফোনে প্রতিটি ট্রলারের জন্য চার লাখ টাকা করে মোট ১২ টাকা লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে বলে দাবি করেন ইদ্রিস আলী।

তিনি জানান, তিনটির মধ্যে দুটি ট্রলারের মালিকের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- বাগেরহাটের কচুয়া উপজেলার বয়ারশিংয়া গ্রামের ছাত্তার মল্লিক এবং বগা গ্রামের আবুল বাওয়ালী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০২৪ ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank