সর্বশেষ :
partners logo
4:04 pm BdST, Sunday, May 19, 2013
প্রতারণার অভিযোগে সাবেক সেনা সদস্য আটক
Fri, Aug 10th, 2012 9:30 pm BdST
 
সাতক্ষীরা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতারণার অভিযোগে সাতক্ষীরায় চাকরিচ্যুত এক সেনা সদস্যকে আটক করেছে বিজিবি।

শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর হাসপাতাল মোড় থেকে আটক হন আফতাবুজ্জামান (৩৩)।

তিনি সাতক্ষীরা সদরের আলিপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে।

প্রায় ৪ বছর আগে এই সেনা সদস্য (সেনা নম্বর- ২০০৯২৫২) চাকরিচ্যুত হন বলে বিজিবি কর্মকর্তা জানান।

সাতক্ষীরা-৩৮ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর এস এন এম সামিউন্নবী চৌধুরী বলেন, কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের তুহিন-উজ্-জামানকে বিজিবিতে চাকরি দেওয়ার নাম করে ২ লাখ ৪০ হাজার টাকার চুক্তি করেন আফতাবুজ্জামান।

“আমার নাম ভাঙ্গিয়ে চুক্তি হয়েছে জানতে পেরে তুহিনের আত্মীয়ের সঙ্গে পরামর্শ করে ফাঁদ পাতা হয়। দুপুরে হাসপাতাল মোড়ে টাকা নিতে এলে তাকে গ্রেপ্তার করে বিজিবি সদস্যরা,” বলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১২৪ ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank