সর্বশেষ :
partners logo
2:24 pm BdST, Saturday, May 25, 2013
ঝালকাঠীতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
Fri, Aug 10th, 2012 9:58 pm BdST
 
ঝালকাঠী, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোস্টার লাগানো নিয়ে স্বেচ্ছাসেবলীগ নেতার সঙ্গে হাতাহাতি জেরে ঝালকাঠীর রাজাপুর উপজেলায় এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

এছাড়া এ ঘটনায় তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলাও করা হয়।

শুক্রবার রাজাপুর থানায় মামলাটি দায়ের করেন মুক্তিযোদ্ধা নুর হোসেন।

আসামিরা হলেন রাজাপুর রিপোর্টার্স ইউনিটি সভাপতি দৈনিক জনতা প্রতিনিধি আউয়াল গাজী, সদস্য নয়াদিগন্তের এনামুল হক এবং ও সমকালের আব্দুল রহিম রেজা।

এই মামলায় আউয়াল গাজীকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

রাজাপুর রিপোর্টার্স ইউনিটি সদস্য আব্দুর রহিম রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে থানা রোডে তাদের সংগঠনের কার্যালয়ের দেওয়ালে ১৫ অগাস্টের পোস্টার লাগানো দেখেন আউয়াল গাজী। তিনি ওই পোস্টার তুলে পাশের দেওয়ালে লাগাচ্ছিলেন।

এ সময় স্থানীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা বেলায়েত হোসেন বাধা দিলে দু’জনের কথা কাটাকাটি ও হাতাহাতির হয়।

এ খবর ছড়িয়ে পড়লে উপজেলা স্বেচছাসেবক লীগ, যুবলীগ, ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে রিপোর্টার্স ইউনিটির সামনে জমায়েত হলে আউয়াল গাজী থানায় গিয়ে আশ্রয় নেন।

পরে পুলিশ তাকে গ্রেপ্তার দেখালে বিক্ষুব্ধ নেতাকর্মীরা শান্ত হন।

রাজাপুর থানার ওসি মো. তোফাজ্জেল হোসেন সাংবাদিক আউয়াল গাজীকে গ্রেপ্তারের কথা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মারামারি, ছিনতাই, ভয়ভীতি দেখানোর অভিযোগে তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৮ ঘ.

 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank